| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামের ২ নম্বর গেট শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১১, ২০২৬ ইং | ০৫:১৯:৫৮:পূর্বাহ্ন  |  ১৩৯০৭২৭ বার পঠিত
চট্টগ্রামের ২ নম্বর গেট শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রিপোর্টার্স২৪ ডেস্ক: চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকার চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত।  

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ঢাকা পোস্টকে বলেন, ৯টা ৪৫ মিনিটের দিকে আগুনে খবর আসে। এরপর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিস্তারিত পরে জানাতে পারবো।

স্থানীয়দের ধারণা, চিটাগং শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের আগুনের সূত্রপাত নিয়ে কোনো তথ্য জানায়নি। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪