| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চার বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি শুরু

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১২, ২০২৬ ইং | ১৫:০৩:১৭:অপরাহ্ন  |  ৪৪৮৭৫ বার পঠিত
চার বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি শুরু

রিপোর্টার্স২৪ ডেস্ক: চার বছর পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি শুরু হয়েছে। শনিবার (১২ এপ্রিল) নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর তিনটি ট্রাকে মোট ১১৬ টন গম আমদানির মাধ্যমে এ কার্যক্রম পুনরায় চালু হয়।

বন্দর সূত্রে জানা গেছে, আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স মিফা ইন্টারন্যাশনাল ভারত থেকে এই গম আমদানি করেছে। দীর্ঘ বিরতির পর আমদানি কার্যক্রম শুরু হওয়ায় বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

উল্লেখ্য, ২০২২ সালের ১৩ মে অভ্যন্তরীণ বাজারে গমের দাম বৃদ্ধি পাওয়ায় ভারত সরকার গম রফতানি বন্ধ ঘোষণা করে। এরপর থেকেই হিলি স্থলবন্দরসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে গম আমদানি বন্ধ ছিল।

দীর্ঘ সময় পর আমদানি পুনরায় শুরু হওয়ায় ব্যবসায়ীরা আশা করছেন, নিয়মিতভাবে গম আমদানি অব্যাহত থাকলে দেশের বাজারে সরবরাহ বৃদ্ধি পাবে এবং দাম স্থিতিশীল রাখতে সহায়তা করবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪