| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দল ঘোষণা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১২, ২০২৬ ইং | ২০:১৯:৩৩:অপরাহ্ন  |  ৪৬৬৬৯৯ বার পঠিত
নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দল ঘোষণা

স্টাফ রিপোর্টার: নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাবিবুল বাশার সুমনের নেতৃত্বাধীন নতুন নির্বাচক প্যানেলের ঘোষিত এটিই প্রথম দল।

পাকিস্তানের বিপক্ষে খেলা সবশেষ ওয়ানডে সিরিজের স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি বাশারের প্যানেল। রানখরায় থাকা সত্ত্বেও আরেকবার সুযোগ দেওয়া হয়েছে আফিফ হোসেনকে। এছাড়া গত সিরিজে কোনো ম্যাচ না খেলেই স্কোয়াডে টিকে গেছেন সৌম্য সরকার, শরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন ও তানভীর ইসলাম। মেহেদী হাসান মিরাজই থাকছেন দলের অধিনায়ক হিসেবে।

আগামী ১৩ এপ্রিল দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে ১৭ এপ্রিল। ১৯ এপ্রিল একই ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

বাংলাদেশের স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজীদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম অংকন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪