| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাম ও হামের উপসর্গে সাত জনের মৃত্যু, নতুন রোগী ১৪ শতাধিক

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৩, ২০২৬ ইং | ১৭:৫৬:১৬:অপরাহ্ন  |  ৪২৩০৯ বার পঠিত
হাম ও হামের উপসর্গে সাত জনের মৃত্যু, নতুন রোগী ১৪ শতাধিক

স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৭১ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮২ জন। একই সময়ে নিশ্চিত হামে দুই জনের মৃত্যু হয়েছে এবং হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৩৭১ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১৭ হাজার ২৪ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮২ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা দুই হাজার ৭২১ জন। ১৫ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৯৫৪ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন আট হাজার ৩৬৯ জন।   

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত আরও দুই জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত হাম সন্দেহে ৩০ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৫৬ জনের।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪