| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রামে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৩, ২০২৬ ইং | ২০:১৩:৪৪:অপরাহ্ন  |  ৩৮৬৩০ বার পঠিত
কুড়িগ্রামে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে আব্দুল আখের ওরফে ফাকের (৬০) নামে এক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) সকাল ৭ টায় উপজেলার পান্ডুল ইউনিয়নের ঢেঁকিয়ারাম গ্রামে এই ঘটনা ঘটে। আব্দুল আখের ওই গ্রামের মৃত বানছার আলীর ছেলে।

পুলিশ জানায়, গত রবিবার ভোররাতে আব্দুল আখের ওরফে ফাকের ভোররাতে বাড়ির আঙ্গিনায় কূলগাছ ও বাঁশের সাথে ঝুলানো দোলনার প্লাস্টিকের রশির সাথে ফাঁস দেন। সকালে ঘুম থেকে উঠে তার ছেলে রুবেল মিয়ার স্ত্রী মাজেদা বেগম  শ্বশুরকে ঝুলানো অবস্থায় দেখতে পান। তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।  এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪