| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৫, ২০২৬ ইং | ০১:৪৯:৫১:পূর্বাহ্ন  |  ৮৪১২২ বার পঠিত
নরসিংদীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নরসিংদী প্রতিনিধি: চলতি অর্থ বছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধান ও তিল ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধান, তিল বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলা সম্মেলন কক্ষে নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি'র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন।

খায়রুল কবির খোকন বলেন, এই সরকার কৃষক বান্ধব সরকার। এ সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান কি শব্দের জন্য কৃষি কার্ডের ঘোষণা দিয়েছেন শুধু তাই নয় এই কৃষি কার্ড পহেলা বৈশাখ থেকে বিতরণ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনকালীন হাতের কালি মোছার আগেই এক এক করে কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন।

তিনি বলেন, এ সরকার জনবান্ধব সরকার। এ সরকারে কোন চাঁদাবাজ ও কোন দুর্নীতিবাজকে ঠাই দেবে না। এ সরকার দেশের কথা চিন্তা করে খাল কাটা কর্মসূচি গ্রহণ করেছে, কৃষকদের জন্য বিশেষ বিশেষ কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, তারেক রহমানের অধীনে গঠিত সরকারের দেশের দরিদ্র ও অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তিনি নরসিংদী সদর উপজেলার জন্য একটি কৃষি প্রশিক্ষণ সেন্টার নির্মাণের ঘোষণাও দেন।

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ আজিজল হক, জেলা মৎস্য কর্মকর্তা মনিকা দাস, উপজেলা কৃষি কর্মকর্তা স্বাক্ষর চন্দ্র বনিক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মনিরুল হক জাবেদ, চিনিশপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আওলাদ হোসেন মোল্লাসহ অন্যরা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪