| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিবি ও পুলিশের যৌথ অভিযানে ঠাকুরগাঁওয়ে মাদক উদ্ধার, আটক ৩

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৫, ২০২৬ ইং | ১৩:১১:৩১:অপরাহ্ন  |  ৩০৬৮৫ বার পঠিত
ডিবি ও পুলিশের যৌথ অভিযানে ঠাকুরগাঁওয়ে মাদক উদ্ধার, আটক ৩

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, রুহিয়া ও ভূল্লী থানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের পৃথক অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত পরিচালিত এসব অভিযানে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে পীরগঞ্জ পৌর এলাকার জেডি ফিলিং স্টেশনের সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল দুর্গাপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে মো. রবিউল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, আটক রবিউল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

অন্যদিকে, একই দিন সন্ধ্যা থেকে রাতের মধ্যে রুহিয়া থানার পুলিশ পৃথক অভিযানে চন্দনা দাস (৪৪) নামে এক নারীকে আটক করে। রুহিয়া পশ্চিম ইউনিয়নের মণ্ডলাদাম এলাকায় অভিযান চালিয়ে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ভোর রাতে ভূল্লী থানার পুলিশ বালিয়া ইউনিয়নের কুমারপুর এলাকায় অভিযান চালিয়ে মো. আলামিন ইসলাম (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৪ হাজার ২০০ টাকা। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

ঠাকুরগাঁও ডিবি পুলিশের ওসি মো. গোলাম রসুল বলেন, আটক তিনজনের বিরুদ্ধেই পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ করে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/ এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪