| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৫, ২০২৬ ইং | ১১:৩৬:১৯:পূর্বাহ্ন  |  ১৩৬৪৯০১ বার পঠিত
দাগনভূঞায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে এক  প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা ও সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে দুই দোকানীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত সোমবার (১৩ এপ্রিল) রাত আটটার দিকে পৌর শহরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে পৌর শহরের আল আমিন বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে দুই দোকানীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার অপরাধে একটি বেকারিকে জরিমানা করা হয়েছে এবং সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে দুই দোকানীকে জরিমানা করা হয়। তিনি আরও জানান, জনস্বার্থে এধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। অভিযানে থানা পুলিশ ও র‍্যাব সদস্যরা সহায়তা করে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪