কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলায় মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১৫ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
জানা যায়, কালাই পূর্বপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে মোছা: ফাতেমাকে (২৩) ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। একই সময়ে থুপসারা গ্রামে অভিযান চালিয়ে মোঃ সাগেকে (২৩) মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
গ্রেপ্তার ফাতেমা কালাই পূর্বপাড়া গ্রামের আব্দুল আজিজের মেয়ে এবং সাগর থুপসারা গ্রামের মোঃ সাহারুলের ছেলে। ফাতেমা সবসময় ছেলেদের মতো করে সাজগোছ করে থাকতেন।
এ বিষয়ে জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই সিরাজুল ইসলাম জানান, আটক সাগরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২১ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, ফাতেমার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী তৎপরতা আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রিপোর্টার্স২৪/মিতু