| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৫, ২০২৬ ইং | ২০:০৫:৩৫:অপরাহ্ন  |  ২৫০৮৩ বার পঠিত
করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় করলা চুরির অভিযোগে এক নারীকে গাছের সাথে বেঁধে লাঠি পেটা করেছে তার স্বামী। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বংশিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বংশিপাড়া গ্রামের কৃষক ফরহাদ হোসেনের জমি থেকে করলা তোলার সময় ছালেহা বেগম (৪১) নামে এক নারীকে হাতে নাতে আটক করা হয়। অভিযোগ রয়েছে, তার কাছ থেকে বস্তাভর্তি করলা উদ্ধার করা হয়। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে স্বামী বদিয়া মিয়া ঘটনাস্থলে উপস্থিত হন।

তাকে দড়ি দিয়ে দুজন মহিলা গাছের সাথে বেধে রাখে। পরে স্বামী বদিয়া মিয়া সকলের সামনে বেধরক মারধর করে। এ সময় সেখানে উপস্থিত কেউ তাকে বাধা দেয়নি।  জমির মালিক ফরহাদ হোসেন বলেন, আমার জমি থেকে প্রায়ই করলা চুরি হচ্ছিল। তাই আগে থেকেই নজর রাখছিলাম। তাকে এক বস্তা করলাসহ ধরে ফেলি। পরে তার স্বামীকে খবর দিলে তিনি এসে মারধর করেন।

দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন বলেন, এক নারীকে করলাসহ আটক করা হয়েছিল। পরে তার স্বামী এসে তাকে শাসন করে বাড়িতে নিয়ে যান। তবে মারধরের বিষয়টি অনাকাঙ্ক্ষিত।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে তিনি কোন অভিযোগ পাননি।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪