| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাংশা পাইলট বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৬, ২০২৬ ইং | ০৩:০৮:২২:পূর্বাহ্ন  |  ৮১৫০৫ বার পঠিত
পাংশা পাইলট বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক। বিশেষ অতিথি ছিলেন পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম এবং উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক সান্তনা দাস। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দশম শ্রেণির শিক্ষার্থী তাসিন ইসলাম এবং গীতা পাঠ করেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী প্রিয়তা রায়।

দশম শ্রেণির শিক্ষার্থী আলভিনা আনাম মানপত্র পাঠ করেন এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন রুকসানা আক্তার মিম। এ সময় ২০২৫ সালের অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ১৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি বছর এ প্রতিষ্ঠান থেকে সাধারণ শাখায় ১১১ জন এবং কারিগরি শাখায় ৬০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪