| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪/৫ জন উপদেষ্টার কাছে গিয়েও কোনো হেল্প পাইনি: মাহফুজ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৬, ২০২৬ ইং | ১০:৪৩:৫১:পূর্বাহ্ন  |  ১৮৬৮৪ বার পঠিত
৪/৫ জন উপদেষ্টার কাছে গিয়েও কোনো হেল্প পাইনি: মাহফুজ

রিপোর্টাস২৪ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারে দায়িত্ব পালনকালীন অভিজ্ঞতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই আন্দোলনের আলোচিত নেতা মাহফুজ আলম। নিজের এলাকা উন্নয়নে একাধিক উপদেষ্টার দ্বারস্থ হয়েও সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলে সরব হয়েছেন তিনি।

বুধবার (১৫ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে মাহফুজ বলেন, কুমিল্লার সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সংসদে আবেগঘন বক্তব্য তাকে নিজের অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়েছে। তিনি জানান, রামগঞ্জ-লক্ষ্মীপুর এলাকার উন্নয়নের জন্য ৪ থেকে ৫ জন উপদেষ্টার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো ধরনের সহায়তা পাননি।

মাহফুজের দাবি, তিনি ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেছেন, এমনকি ডিও লেটারও দিয়েছেন। তবুও একটি রাজনৈতিক দলের প্রভাব বা সিদ্ধান্তের কারণে তাকে এবং তার এলাকাকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়েছে। যদিও সংশ্লিষ্টদের নাম এখনই প্রকাশ করতে চান না বলে ইঙ্গিত দেন তিনি।

নিজের বক্তব্যে তিনি আরও বলেন, “হাসনাত বলেছেন তিনি এলাকায় মুখ দেখাতে পারেন না, আর আমার মুখটাই ঢেকে দেওয়া হয়েছিল আমার সহকর্মীদের দ্বারা।” একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে প্রচলিত নানা গুঞ্জন ও বাস্তবতার মধ্যে বড় ফারাক রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মাহফুজ আলম আরও অভিযোগ করেন, তিনি যে মাদরাসায় দীর্ঘদিন পড়াশোনা করেছেন এবং তার পরিবার পরিচালনা করেছে, সেটিও এমপিওভুক্ত হয়নি রাজনৈতিক বিরোধিতার কারণে। ব্যঙ্গাত্মক সুরে তিনি নিজেকে “অযোগ্য উপদেষ্টা” বলেও উল্লেখ করেন।

উল্লেখ্য, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সম্প্রতি জাতীয় সংসদে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশ দ্রুত সংস্কারের দাবি জানান। তিনি বলেন, মহাসড়কটি প্রয়োজনের তুলনায় সংকীর্ণ হওয়ায় জনদুর্ভোগ চরমে, এমনকি এ কারণে তিনি এলাকায় স্বাভাবিকভাবে যেতে পারছেন না।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪