| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৬, ২০২৬ ইং | ১৪:৩৪:১০:অপরাহ্ন  |  ৯১৬৭ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ মো. কুরবান আলী (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সদর উপজেলার বরুনাগাঁও বিহারীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মো. শাকিলার রহমানের নেতৃত্বে ৭ সদস্যের একটি দল সকাল সাড়ে ১১টার দিকে কুরবান আলীর বসতবাড়ি ঘেরাও করে। পরে তল্লাশি চালিয়ে পলিপ্যাকেটে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযান শেষে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উপ-পরিদর্শক মো. শাকিলার রহমান জানান, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪