| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুদক মামলায় মমতাজের সাবেক স্বামী কারাগারে

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৬, ২০২৬ ইং | ১০:৫৫:০২:পূর্বাহ্ন  |  ৯৬৭৫৯৯ বার পঠিত
দুদক মামলায় মমতাজের সাবেক স্বামী কারাগারে

মানিকগঞ্জ প্রতিনিধি: দুর্নীতির মামলায় মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি রমজান আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের প্রাক্তন স্বামী। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস. কে. এন. তোফায়েল হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী দেওয়ান মিজানুর রহমান জানান, রমজান আলীর বিরুদ্ধে ২০০৯ সালে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। তিনি বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আদালতের আদেশে অসন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী এটিএম শাজাহান। তিনি জানান, মামলার প্রেক্ষাপট ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় জামিন পাওয়ার যৌক্তিকতা ছিল। তবে আদালত তা নাকচ করায় তারা আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। 

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪