| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে ফেরি থেকে নদীতে প্রাইভেটকার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৭, ২০২৬ ইং | ০৪:৩৪:১৬:পূর্বাহ্ন  |  ১৩০৬ বার পঠিত
নারায়ণগঞ্জে ফেরি থেকে নদীতে প্রাইভেটকার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ফেরি থেকে একটি প্রাইভেটকার পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দ্রুত তৎপরতায় গাড়ির চালককে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে নবীগঞ্জ ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল আলম।

ফায়ার সার্ভিস জানায়, নবীগঞ্জ ফেরিঘাট থেকে সদর উপজেলার হাজীগঞ্জ ঘাটের উদ্দেশে ছেড়ে আসা একটি ফেরি গন্তব্যের কাছাকাছি পৌঁছালে হঠাৎ একটি প্রাইভেটকার নদীতে পড়ে যায়। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

স্থানীয়দের সহযোগিতায় গাড়ির চালককে নিরাপদে উদ্ধার করা হয়। পরে ডুবন্ত প্রাইভেটকারটিও নদী থেকে তীরে তোলা হয়। গাড়িটিতে চালক ছাড়া আর কেউ ছিল না।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান। দ্রুত চালককে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং পরে গাড়িটিও তোলা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪