| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪২ ওভারেও নিউজিল্যান্ডকে দুই শ রান করতে দিলো না বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৭, ২০২৬ ইং | ১৫:১১:২২:অপরাহ্ন  |  ৮৪২ বার পঠিত
৪২ ওভারেও নিউজিল্যান্ডকে দুই শ রান করতে দিলো না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে নিউজিল্যান্ড। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৪০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ফেললেও দুই শ করতে পারেনি কিউইরা। 

এদিন ব্যাট করতে নেমে শুরু থেকেই টাইগার বোলারদের চাপে খাবি খায় নিউজিল্যান্ড। ২১ রানের মাথায় আউট হন সংগ্রাম করতে থাকা নিক কেলি। শরিফুল ইসলামের বলে সরাসরি বোল্ড হন তিনি। তবে দ্বিতীয় উইকেটে উইল ইয়ংকে নিয়ে ৭৩ রানের জুটি গড়েন ওপেনার হেনরি নিকোলস। 

জমে ওঠা কিউই জুটি ভাঙে রিশাদ হোসেনের স্পিনে। দলীয় ৯৪ রানের মাথায় ফেরেন ইয়ং। ৪২ বলে ৩০ রান করেন তিনি। তবে দারুণ ব্যাট করে ঠিকই ফিফটি আদায় করে নেন নিকোলস। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ১৭তম ফিফটি। 

১২৬ রান পর্যন্ত মাত্র ২ উইকেট হারালেও ১৩১ রানের মধ্যে আরও ২ উইকেট হারায় নিউজিল্যান্ড। ফেরেন ল্যাথাম ও উইকেটে জমে যাওয়া টম ল্যাথাম। ৮৩ বলে ৬৮ রান করে আউট হন তিনি। ১৬৫ রানের মাথায় পঞ্চম ব্যাটার হিসেবে ফেরেন মুহাম্মদ আব্বাস। ৬ উইকেটের মধ্যে রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম ২টি এবং মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ ১টি করে উইকেট নেন। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ৪২ ওভার শেষে ৬ উইকেটে ১৯৩ রান করেছে নিউজিল্যান্ড। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪