| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাংশায় তেল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে এক যুবকের কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৭, ২০২৬ ইং | ১৬:০৬:৫৮:অপরাহ্ন  |  ৪১৮ বার পঠিত
পাংশায় তেল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে এক যুবকের কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় তেল পাম্পে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক যুবককে কারাদণ্ড প্রদান করা হয়েছে। তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত তদারকির অংশ হিসেবে শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে পাংশা ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে উপজেলার যশাই ইউনিয়নের পারভেল্লবাড়িয়া গ্রামের মকছেদ প্রামাণিকের ছেলে মো. সৌরভ ইসলাম (২১)-কে এই দণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক।

তিনি জানান, জনস্বার্থে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪