| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকগঞ্জে শিশুহত্যার অভিযোগে গণধোলাই, নিহত ২

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৭, ২০২৬ ইং | ১৭:৪২:২০:অপরাহ্ন  |  ৩৩৩ বার পঠিত
মানিকগঞ্জে শিশুহত্যার অভিযোগে গণধোলাই, নিহত ২

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ৮ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। এ ঘটনার পর ক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে দুইজন নিহত হয়েছেন এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল (কান্দুরপার ব্রিজ) এলাকা থেকে দুদুল মিয়ার মেয়ে আট বছর বয়সী আতিকা নিখোঁজ হয়। নিখোঁজের পর এলাকায় মাইকিং করা হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি প্রচার করা হয়।

পরবর্তীতে রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে শিশুটিকে হত্যা করা হতে পারে।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে স্থানীয়রা গণধোলাই দেয়। হাটিপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, গণধোলাইয়ে পান্নু মিয়া (৩৮) ও মোহাম্মদ রনি (২৪) মারা গেছেন। গুরুতর আহত অবস্থায় পান্নু মিয়ার ছেলে নাজমুল (২৩) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


পুলিশ ঘটনাস্থল ও বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।


রিপোর্টার্স২৪/এনএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪