| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রামে হামের উপসর্গ নিয়ে ৩৬ ঘণ্টায় তিন শিশু ভর্তি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৭, ২০২৬ ইং | ১৮:২১:১৭:অপরাহ্ন  |  ৩৯৬ বার পঠিত
কুড়িগ্রামে হামের উপসর্গ নিয়ে ৩৬ ঘণ্টায় তিন শিশু ভর্তি

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে হামের প্রাদুর্ভাব বাড়তে শুরু করেছে। নতুন করে ৩৬ ঘণ্টায় আরও তিনজন শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে মোট পাঁচজন শিশু হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। গত দুই সপ্তাহে ১০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল, যাদের মধ্যে আটজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আল আমিন জানান, বর্তমান মৌসুমে গরম ও ঠান্ডা আবহাওয়ার পরিবর্তনের কারণে নিউমোনিয়া, হাম, চিকেন পক্সসহ নানা ভাইরাসজনিত রোগে শিশুরা আক্রান্ত হচ্ছে। তবে এখনই আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে তিনি জানান।

তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, শিশুদের যেন ঠান্ডা না লাগে এবং অতিরিক্ত গরমেও না থাকে—সে বিষয়ে খেয়াল রাখতে। পাশাপাশি শিশুদের পর্যাপ্ত তরল খাবার ও পানি খাওয়ানোর পরামর্শ দেন তিনি।

সদর হাসপাতালের ২১ শয্যাবিশিষ্ট আইসোলেশন বিভাগে হামে আক্রান্ত শিশুদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসক ও নার্সরা নিয়মিতভাবে তাদের দেখাশোনা করছেন। এখানে প্রয়োজনীয় ওষুধসহ সব ধরনের চিকিৎসা ব্যবস্থা রয়েছে বলে জানানো হয়।

এছাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও হামের চিকিৎসার প্রস্তুতি রাখা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪