কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানে সর্বমোট ৫৬ লক্ষ ৮ হাজার ৫ শত টাকা মূল্যের মোবাইল ফোন এর ডিসপ্লে ,জ্বালানি তেল, মোটরসাইকেল এবং মাদকদ্রব্যসহ ০২ জন আসামি গ্রেপ্তার করেন।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি অধিনায়াক জানান দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানী পণ্য পাচাররোধে সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা মোতাবেক কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) জিরো টলারেন্স নীতি অবলম্বন করে আসছে।
এছাড়াও অত্র ব্যাটালিয়নের সদস্যগণ সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ রোধে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে আসছে।
রিপোর্টার্স২৪/মিতু