| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রকৃতি ধ্বংস করে হাসপাতাল চাই না

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৮, ২০২৬ ইং | ১৬:১৯:৫০:অপরাহ্ন  |  ৯২৬ বার পঠিত
প্রকৃতি ধ্বংস করে হাসপাতাল চাই না

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের ‘ফুসফুস’ সিআরবি এলাকায় হাসপাতাল স্থাপনের প্রকল্প ‘পুনরুজ্জীবিত করার উদ্যোগের’ খবরে ফের আন্দোলনের ডাক দিয়েছেন নাগরিক অধিকার কর্মী ও পরিবেশবাদীরা। 

চট্টগ্রামের একমাত্র উন্মুক্ত প্রাকৃতিক পরিসর সিআরবিতে আবারও বেসরকারি হাসপাতাল ও মেডিকল কলেজ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পরিবেশবাদী সংগঠন- পিপলস ভয়েস। সংগঠনের নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, অবিলম্বে গণবিরোধী ও প্রকৃতি ধ্বংসকারী এই প্রকল্প বাস্তবায়নের চেষ্টা থেকে সরে আসতে হবে। 

পিপলস ভয়েস সভাপতি শরীফ চৌহান ও সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আতিকুর রহমান বলেন, চট্টগ্রাম শহরের কেন্দ্রে প্রাণ-প্রকৃতির আধার এবং ঐতিহাসিক স্মৃতি বিজড়িত সিআরবিতে পরিবেশ বিরোধী কোন প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চট্টগ্রামবাসী মেনে নিবে না। অতীতের সরকারও এরকম উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়েছে। শুধু চট্টগ্রাম নয় সারাদেশের এমনকি সারা বিশ্বের বাংলাদেশীরা সিআরবিতে হাসপাতাল না করার দাবিতে তখন সোচ্চার হয়েছিল। প্রয়োজনে আবারও সব শ্রেণিপেশার মানুষকে সাথে নিয়ে সর্বাত্মক আন্দোলন গড়ে তেলা হবে। 

নগরায়নের চাপে বন্দর নগরী চট্টগ্রামে উন্মুক্ত পরিসর কমতে কমতে হাতে গোনো দুয়েকটিতে ঠেকেছে। একটি শহরে যতটুকু উন্মুক্ত স্থান থাকতে হয় সে তুলনায় এই শহরে প্রাকৃতিক পরিসর নেই বললেই চলে। এতে পরিবেশের ভারসাম্য ব্যাপক মাত্রায় বিনষ্ট হচ্ছে। এই প্রেক্ষিতে সরকারের উচিত চট্টগ্রাম শহরে উদ্যান গড়ে তোলা এবং বিদ্যামান প্রাকৃতিক সুরক্ষায় ব্যবস্থা করা। তা না করে উল্টো হাসপাতালের মত স্থাপনা গড়ে তোলার চেষ্টা আত্মঘাতী। 

জনমত উপেক্ষা করে সিআরবিতে বেসরকারি হাসপাতাল করার চেষ্টা ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে চট্টগ্রামবাসী রুখে দিয়েছিল। ৪৮৩ দিন ধরে সেই আন্দোলন পৃথিবীর ইতিহাস পরিবেশ রক্ষার আন্দোলনে এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। 

সরকারের প্রতি আহ্বান সিআরবিতে ব্রিটিশ বিরোধী আন্দোলন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ এবং পরিবেশ সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উদ্যোগ নেয়া উচিত। পিপলস ভয়েস আশা করে, সরকার জনমতকে প্রাধান্য দিয়ে আবারও বেসরকারি হাসপাতাল স্থাপনের মত কোন উদ্যোগ নেবে না। অন্যথায় পরিবেশ বিরোধী এই প্রকল্প বাস্তবায়ন ঠেকাতে আবারও চট্টগ্রামের মানুষ আন্দোলন করতে বাধ্য হবে

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪