| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালীতে মেঘনা পেট্রোলিয়ামের গাড়িসহ ১৪০০ লিটার ডিজেল জব্দ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৮, ২০২৬ ইং | ১৬:২৫:০৬:অপরাহ্ন  |  ৪৭১ বার পঠিত
নোয়াখালীতে মেঘনা পেট্রোলিয়ামের গাড়িসহ ১৪০০ লিটার  ডিজেল জব্দ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলায়, অবৈধভাবে মজুদ করা ১৪০০ লিটার  ডিজেল জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনা চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (১৮ এপ্রিল) অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। এর আগে (শুক্রবার) গতকাল রাতে নোয়াখালীর চরমুটুয়ার উদয় সাধুর হাট থেকে ডিজেল জব্দ ও তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার খলিফার হাটে অবস্থান কালে, রাত ১০টার দিকে গোপন সূত্রে খবর পান, অবৈধভাবে ডিজেল মজুত করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে উদয় সাধুর হাট দক্ষিণ বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে ১৪০০ লিটার ডিজেল ও একটি লাল রঙের ভাউচার গাড়ি জব্দ করা হয়। এ সময় চারজনকে আটক করে পুলিশ। 

পরে আসামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয় এবং দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। জব্দ হওয়া মেঘনা পেট্রোলিয়ামের গাড়ির ও ডিজেলের উৎসের ব্যাপারে তদন্ত চলছে।


গ্রেপ্তাররা হলেন- মো. রাশেদ (৩৮), গাড়িচালক মো. নাছির উদ্দিন (৪৭), মো. শিহাব উদ্দিন (২২) ও মো. মাকসুদ (৩২)। তারা সবাই সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪