| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে হামের টিকা পাবে ২ লাখ ৭১ হাজার শিশু

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৮, ২০২৬ ইং | ১৭:৪৯:৫৯:অপরাহ্ন  |  ১২৭৯ বার পঠিত
লক্ষ্মীপুরে হামের টিকা পাবে ২ লাখ ৭১ হাজার শিশু

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলায় ২ লাখ ৭০ হাজার ৮৩০ জন শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ১১ কার্যদিবসের মধ্যে এ টিকা প্রদান করা হবে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে জরুরি এমআর ভ্যাকসিনেশন ক্যাম্পেইন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. আবু হাসান শাহীন। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে বলে জানা গেছে।

এর মধ্যে সদর উপজেলায় ৯৭ হাজার ৪০৪, রায়পুরে ৩৮ হাজার ৬৫২, রামগঞ্জে ৪৪ হাজার ৯৯৭, কমলনগরে ৩৫ হাজার ৫০০, রামগতিতে ৩৬ হাজার ৯৭৪ এবং লক্ষ্মীপুর পৌরসভায় ১৭ হাজার ৩২৩ জন শিশু রয়েছে। ১ হাজার ৫৮৪টি কেন্দ্রে ১৮৩ জন সুপারভাইজার, ২০০ জন টিকাকর্মী ও ৪০০ জন স্বেচ্ছাসেবীর সমন্বয়ে এই কার্যক্রম পরিচালিত হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আ.হ.ম মোশতাকুর রহমান, তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার, মেডিকেল অফিসার ডা. আমেনা বেগমসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪