দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের রামানন্দপুর এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা, টিন ও চাল বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদের উদ্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে ১০ হাজার টাকার চেক, এক বস্তা চাল এবং দুই বান্ডিল টিন (১৬ পিস) তুলে দেওয়া হয়। সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, মাতুভূঞা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নূরুল হুদাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল অগ্নিকান্ডের ঘটনায় এ ৪টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
রিপোর্টার্স২৪/মিতু