| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচিত শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙ্গায়

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৮, ২০২৬ ইং | ২০:৪২:৩৩:অপরাহ্ন  |  ৯১১ বার পঠিত
নির্বাচিত শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙ্গায়

 ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শ্রেষ্ঠ সরকারি সেবা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছে। স্বাস্থ্য সেবার মান উন্নয়ন ক্যাটাগরিতে সরকারি সেবা প্রতিষ্ঠান এগৌরব অর্জন করেছে। 

শনিবার (১৮এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ আয়োজিত (ইউএইচএফপিও) সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে  সম্মাননা স্মারক গ্রহণ করেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসীভ জুবায়ের নাদিম। 

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গৌরবময় অর্জনের খবরে আনন্দের জোয়ার বইছে। হাসপাতালের চিকিৎসক কর্মচারীরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম শুভেচ্ছা অভিনন্দন বার্তা দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানিয়েছেন।

ডা. তানসিভ জুবায়ের নাদিম বলেন, সারাদেশের ৪৩৫ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে স্বাস্থ্য সেবার মান উন্নয়ন ক্যাটাগরিতে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন। জনগণের স্বাস্থ সেবা নিশ্চিত করার মধ্য দিয়ে সকল চিকিৎসকগণ ভাঙ্গা বাসীর কাছে বদ্ধপরিকর বলে জানান।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪