| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোস্তাফিজবিহীন কেকেআরের লজ্জার রেকর্ড

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৮, ২০২৬ ইং | ২৩:৩৪:৪৬:অপরাহ্ন  |  ১০১৬ বার পঠিত
মোস্তাফিজবিহীন কেকেআরের লজ্জার রেকর্ড

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) যেন এবার একেবারেই ছন্দহীন। সর্বশেষ ২০২৪ সালেও শিরোপা জেতা শাহরুখ খানের দল চলতি মৌসুমে এখনো জয়ের দেখা পায়নি।

শুক্রবার গুজরাট টাইটান্সের বিপক্ষেও হেরে গেছে কলকাতা। এই হারের মধ্য দিয়ে আইপিএলের ইতিহাসে পঞ্চম দল হিসেবে কোনো মৌসুমের প্রথম ছয় ম্যাচে জয়হীন থাকার লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছে কেকেআর।

এর আগে ২০১২ সালে ডেকান চার্জার্স, ২০১৩ সালে দিল্লি ডেয়ারডেভিলস, ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ২০২২ সালে মুম্বাই ইন্ডিয়ান্স মৌসুমের প্রথম ছয় ম্যাচে কোনো জয় পায়নি।

এবার সেই তালিকায় যুক্ত হলো কেকেআর। ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংসের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় একটি পয়েন্ট পেলেও বাকি পাঁচ ম্যাচেই হেরেছে দলটি। ফলে পয়েন্ট তালিকায় তারা রয়েছে দশ নম্বরে।

এবারের আইপিএলের নিলামে কেকেআরে জায়গা পেয়েছিলেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। তবে পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনায় তাকে দল থেকে বাদ দিতে বাধ্য হয় কেকেআর। এ নিয়ে তখন বেশ আলোচনা-সমালোচনাও হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪