| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৯ জেলের কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৯, ২০২৬ ইং | ১৩:২৩:২৫:অপরাহ্ন  |  ২৩৩৩৯ বার পঠিত
মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৯ জেলের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ১১ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাকি দুইজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

রোববার (১৯ এপ্রিল) সকালে এসব তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি জানান, শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চাঁদপুর সদরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় সদরের আনন্দ বাজার, দাসদী, সফরমালী, লালপুর ও গাজীরটেক এলাকা থেকে এসব জেলেকে আটক করা হয়।

অভিযানে দুটি মাছ ধরার নৌকা এবং বড় ফাঁসের তিন হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক জেলেদের মধ্যে তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড, ছয়জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।

জব্দ করা কারেন্ট জাল কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং নৌকাগুলো কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. ফখরুল ইসলাম। এ সময় নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপারসহ কোস্টগার্ড ও নৌ পুলিশের দুটি দল অংশ নেয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪