| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেনীতে ১ লাখের উপরে দেয়া হবে হামের টিকা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৯, ২০২৬ ইং | ২০:১১:০৭:অপরাহ্ন  |  ১৩৮৩ বার পঠিত
ফেনীতে ১ লাখের উপরে দেয়া হবে হামের টিকা

ফেনী প্রতিনিধি: ফেনীতে আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলবে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। জেলায় ১ লাখ ৯৩ হাজার ৪২১ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল ) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। 

সিভিল সার্জন জানান,  সম্প্রতি হাম রোগের প্রাদুর্ভাব দেখা দেয়ায় সারাদেশের ন্যায় ফেনী জেলায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০ এপ্রিল শুরু হচ্ছে। এ ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ১ ডোজ এম আর টিকা প্রদান করা হবে। 

১১ কর্মদিবস ব্যাপী এই ক্যাম্পেইনের প্রথম ৮ কর্মদিবস কমিউনিটি ও পরবর্তী ৩ কর্মদিবস শিক্ষা প্রতিষ্ঠানে টিকা প্রদান করা হবে। টিকাদান ক্যাম্পেইনে ফেনী জেলার কমিউনিটিতে লক্ষ্যমাত্রা ১ লাখ ৬৫ হাজার ২২৯ ও শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষ্যমাত্রা ২৮ হাজার ১৯২। যা মোট লক্ষ্যমাত্রা ১ লাখ ৯৩ হাজার ৪২১ জন। 

সোমবার হতে প্রতি কর্মদিবসে ফেনী জেলার ৭টি স্থায়ী ও ১০৯৮টি অস্থায়ী টিকাদান কেন্দ্রসহ মোট ১১০৫টি টিকাদান কেন্দ্রে সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুদের ১ ডোজ এম আর টিকা প্রদান করা হবে। 

যারা ইতিপূর্বে রুটিন ইপিআই টিকাদান কর্মসূচির আওতায় ২ ডোজ এম আর টিকা নিয়েছেন তাদেরকেসহ ৬-৫৯ মাস বয়সী সকল শিশুকে এই ক্যাম্পেইনে ১ ডোজ এম আর টিকা প্রদান করা হবে। প্রতিটি অস্থায়ী কেন্দ্রে ২ জন টিকাদানকারী ও ৩ জন স্বেচ্ছাসেবী এবং স্থায়ী কেন্দ্রগুলোতে ১ জন টিকাদানকারী ও ১ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। 

টিকা গ্রহনের জন্য vaxEPI.gov.bd এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে ক্যাম্পেইনের পাশাপাশি রুটিন ইপিআই কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান থাকবে বলে জানান সিভিল সার্জন। 

সংবাদ সম্মেলনে ফেনী জেলা তথ্য কর্মকর্তা এস এম আল আমিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইমাম হোসেন, ডা. আমির খশরু তারেক সহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪