| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রেমিক-প্রেমিকার বিষপানে তরুণীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২০, ২০২৬ ইং | ০৯:০৬:১৩:পূর্বাহ্ন  |  ৩৫৩ বার পঠিত
প্রেমিক-প্রেমিকার বিষপানে তরুণীর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে প্রেমঘটিত বিরোধের জেরে একসঙ্গে বিষপানের ঘটনায় মিম আক্তার (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার প্রেমিক পরশ প্রধান (২১) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মিম আক্তারের মৃত্যু হয়। গুরুতর অসুস্থ পরশ প্রধানকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত মিম উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের শফিউল ইসলামের মেয়ে এবং পরশ একই গ্রামের আব্দুল হামিদ প্রধানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মিম ও পরশের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। কয়েক মাস আগে মিমকে পরিবার অন্যত্র বিয়ে দিলেও তাদের যোগাযোগ অব্যাহত ছিল। সম্প্রতি মিম বাবার বাড়িতে বেড়াতে এলে দুজনের মধ্যে সম্পর্ক নিয়ে নতুন করে অভিমান তৈরি হয়।

এই অভিমানের জেরে গত শুক্রবার (১৭ এপ্রিল) সকালে তারা একযোগে বিষপান করেন। বিষয়টি জানতে পেরে স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিমের মৃত্যু হয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪