জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৫টায় শহরের পূর্ব বাজার ছমির রেস্তোরাঁর কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্রের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জিয়া হার্ট ফাউন্ডেশন দিনাজপুরের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক এ এইচ এম শফিকুর রহমান তরুণ, সাধারণ সম্পাদক একেএম আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, ড্যাব জেলা শাখার সভাপতি ডা. এস এম আবুল কালাম আজাদ, জয়পুরহাট জজ কোর্টের পিপি অ্যাডভোকেট শাহানুর রহমান শাহিন এবং জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলামসহ জেলার সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা জয়পুরহাটে হৃদরোগ চিকিৎসা সেবার প্রসার ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
জানা যায়, জিয়া হার্ট ফাউন্ডেশন দিনাজপুরের সহযোগিতায় জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম শহরের পৌর মার্কেটের পেছনে অস্থায়ী কার্যালয়ে শুরু করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন