| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২০, ২০২৬ ইং | ১২:২৮:২৯:অপরাহ্ন  |  ৩৪৪ বার পঠিত
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

কুড়িগ্রাম প্রতিনিধি: “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬” সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের সিভিল সার্জন স্বপন কুমার বিশ্বাস। এ সময় কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রাফি আরাবি। এছাড়া বক্তব্য দেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সাবেক সভাপতি রাজু মোস্তাফিজ ও সিনিয়র সাংবাদিক ইউনুছ আলীসহ অন্যান্যরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তিন সপ্তাহব্যাপী এই টিকাদান কর্মসূচির আওতায় কুড়িগ্রাম জেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ২ লাখ ৭১ হাজার ৬৯৯ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। এর মধ্যে ছেলে শিশু ১ লাখ ৩৬ হাজার ৭০৭ জন এবং মেয়ে শিশু ১ লাখ ৩৪ হাজার ৯৯২ জন। জেলার ১০টি স্থায়ী ও ১ হাজার ৮৫০টি অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বক্তারা বলেন, টিকাদান কর্মসূচি সফল করতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান এবং নির্ধারিত কেন্দ্রে শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করার অনুরোধ করেন।

প্রেস কনফারেন্সে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে কুড়িগ্রামসহ সারাদেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪