কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ইপিআই টিকাদান কার্যক্রমের আওতায় জেলায় ১ হাজার ৮১৫টি কেন্দ্রে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) সকালে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এ সময় পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ ও সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাসসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় জেলার ৯ উপজেলা ও ৩ পৌরসভা এলাকায় ৬ মাস থেকে ৫ বছরের নিচে ২ লাখ ৭১ হাজার ৬৯৯ জন ছেলে-মেয়েকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। ক্যাম্পেইন সফল করার জন্য ৩ হাজার ৬২০ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবে।
আগামী ১০ মে পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে।
রিপোর্টার্স২৪/এসএন