ইন্টারন্যাশনাল ডেস্ক : ইরানের সঙ্গে চলমান সংঘাতে আহত মার্কিন সেনাদের নতুন হিসাব প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। সর্বশেষ তথ্যে জানানো হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ৪১৫ জন মার্কিন সেনা আহত হয়েছেন।
পেন্টাগনের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন স্থলবাহিনীর সদস্যরা। এ বাহিনীর ২৭১ জন সেনা আহত হয়েছেন। এছাড়া নৌবাহিনীর ৬৩ জন, বিমানবাহিনীর ৬২ জন এবং মেরিন কোরের ১৯ জন সদস্য আহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সংঘাতও তীব্রতর হচ্ছে, যার প্রভাব পড়ছে মার্কিন সামরিক বাহিনীতে। হতাহত ও আহতের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর
রিপোর্টার্স২৪/এম এইচ