| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—অনিশ্চয়তা কাটাতে নতুন কৌশলের কথা জানাল ইরান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৬ ইং | ১৮:২০:২১:অপরাহ্ন  |  ১২৭৩৩ বার পঠিত
‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—অনিশ্চয়তা কাটাতে নতুন কৌশলের কথা জানাল ইরান

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সামরিক সংঘাতের আশঙ্কা এবং দীর্ঘস্থায়ী অনিশ্চয়তার মধ্যে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছে ইরান। যুদ্ধের হুমকি থেকে বেরিয়ে আসতে এবং ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন পরিস্থিতির অবসান ঘটাতে ‘টেকসই প্রতিরোধ’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

গালিবাফের ভাষ্য অনুযায়ী, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দীর্ঘস্থায়ী এই অনিশ্চয়তা অবসানের ওপর গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে শুধু রাজনৈতিক বক্তব্য বা বাগাড়ম্বরের মধ্যে সীমাবদ্ধ না থেকে পরিস্থিতি মোকাবিলায় সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

ইরানি বার্তা সংস্থা ইরনা -এর প্রতিবেদনে গালিবাফের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, চলমান পরিস্থিতির পুনরাবৃত্তি ঠেকাতে হলে ইরানের ওপর থেকে যুদ্ধের আশঙ্কা ও হুমকির পরিবেশ দূর করতে হবে।

গালিবাফ বলেন, আমরা যদি এই পরিস্থিতির ধারাবাহিকতা রোধ করতে চাই, তবে দেশ থেকে যুদ্ধের ছায়া ও হুমকি দূর করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই।

তার বক্তব্যে ‘টেকসই প্রতিরোধ’ বলতে এমন একটি সক্ষমতা ও কৌশলগত অবস্থান গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যার মাধ্যমে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি মোকাবিলা করা সম্ভব হবে এবং দীর্ঘস্থায়ী অনিশ্চয়তার অবসান ঘটবে।

ইরানের এই অবস্থান এমন এক সময়ে সামনে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দেশটির নিরাপত্তা ও সামরিক উত্তেজনা আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে রয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪