| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২১, ২০২৬ ইং | ১৩:০৯:৫৩:অপরাহ্ন  |  ৩০৭৪ বার পঠিত
কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছের প্রজনন মৌসুমে সব ধরনের মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। আগামী ২৪ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, মাছের প্রজনন, বংশবিস্তার ও স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে এ সময় মাছ ধরা বন্ধ রাখা জরুরি। নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসন জানায়, নিষেধাজ্ঞা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে নৌ ও সড়কপথে মাইকিংসহ প্রচারণা চালানো হবে। পাশাপাশি অবৈধভাবে মাছ ধরা ঠেকাতে হ্রদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর টহল বৃদ্ধি করা হবে।

সভায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ইশতিয়াক হায়দার বলেন, প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ থাকলে মাছের স্বাভাবিক বৃদ্ধি ঘটে এবং দীর্ঘমেয়াদে উৎপাদন বাড়ে।

নিষেধাজ্ঞাকালে হ্রদনির্ভর জেলেদের সহায়তায় নিবন্ধিত কার্ডধারীদের মধ্যে সরকারি ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

প্রতি বছর কাপ্তাই হ্রদের মৎস্যসম্পদ সংরক্ষণ ও প্রাকৃতিক প্রজনন চক্র বজায় রাখতে নির্দিষ্ট সময়ের জন্য এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪