| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২১, ২০২৬ ইং | ১৩:১৪:০৬:অপরাহ্ন  |  ২৯৫৯ বার পঠিত
সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল মাহমুদ টুকুকে নিয়ে কটুক্তির অভিযোগে দায়ের হওয়া মামলায় মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সিরাজগঞ্জের আদালত।

মঙ্গলবার বেলা পৌনে বারটার দিকে পূর্বে দায়েরকৃত মামলায় সমনে নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক সুমন কর্মকার।

এর আগে ২ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলায় সিরাজগঞ্জে মুফতি আমির হামজা এমপির বিরুদ্ধে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের চৌহালী উপজেলা আমলি আদালতে বাদি হয়ে মামলাটি দায়ের করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাড. হুমায়ুন কবির কর্নেল। ওইদিন আদালত মামলাটি আমলে নিয়ে তাকে হাজির হতে সমন জারি করেন। একই ঘটনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জের আদালতে আরও একটি মামলা রয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪