| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মসজিদে অগ্নিসংযোগের দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২১, ২০২৬ ইং | ১৪:৪৮:২৩:অপরাহ্ন  |  ১৬৬৯ বার পঠিত
মসজিদে অগ্নিসংযোগের দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরান তেহরানের একটি মসজিদে অগ্নিসংযোগ এবং বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ত একটি নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দেশটির বিচার বিভাগের সংবাদ সংস্থা ‘মিজান’ এ তথ্য নিশ্চিত করেছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মিজানের প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আমির আলী মিরজাফারি। তাকে তেহরানের কোলহাক মসজিদে অগ্নিসংযোগ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। এছাড়া, তার বিরুদ্ধে মোসাদ-সংশ্লিষ্ট একটি নেটওয়ার্কের নেতৃত্ব দেওয়ার অভিযোগও আনা হয়।

প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি বছরের জানুয়ারিতে দেশজুড়ে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভের সময় তিনি এসব কর্মকাণ্ড পরিচালনা করেন। পরবর্তীতে ইরানের সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডের রায় বহাল রাখলে মঙ্গলবার ভোরে তা কার্যকর করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ইরানজুড়ে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে সরকার কঠোর অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪