নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলার বয়ার চর এলাকায় মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে হাতিয়া থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ভাটার সময় নদীর পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী শরীফ উল্যা জানান, নদীর পানির স্রোতে ভেসে আসা মরদেহটি বালুর চরে আটকে ছিল। মরদেহটি কিছুটা ফুলে গিয়েছিল, ফলে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, নৌপুলিশ ঘটনাস্থলে রয়েছেন। তারা বিষয়টি খতিয়ে দেখছেন। লক্ষ্মীপুরের বড় খেরির নৌপুলিশ তদারকি করছেন।
রিপোর্টার্স২৪/মিতু