| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২১, ২০২৬ ইং | ১৯:০৯:৪০:অপরাহ্ন  |  ১৫৬৮ বার পঠিত
পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

রিপোর্টার্স ডেস্ক: শেরপুরের নালিতাবাড়ীতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে আব্দুল ওয়াহাব (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, উপজেলার রসাইতলা গ্রামের বাসিন্দা আব্দুল ওয়াহাবের ছেলে সাইফুল ইসলাম শারীরিক প্রতিবন্ধী। তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। ১১ এপ্রিল দুপুরে সাইফুল বাড়িতে না থাকায় তাঁর স্ত্রীকে বড় ছেলে জামালের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ সময় প্রতিবেশী এক নারী দেখে ফেললে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে ওয়াহাবকে আটক করলেও তিনি কৌশলে পালিয়ে যান।

এই ঘটনায় ১৪ এপ্রিল ভুক্তভোগী পুত্রবধূ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা করেন। মামলার পর পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে আজ আব্দুল ওয়াহাবকে গ্রেপ্তার করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪