স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে সমানসংখ্যক টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (২১ এপ্রিল) ঘোষিত এই দলে জায়গা পেয়েছেন কয়েকজন নতুন মুখ, আর বিশ্রাম দেওয়া হয়েছে একাধিক অভিজ্ঞ পেসারকে।
স্কোয়াডে সবচেয়ে বড় চমক তরুণ ক্রিকেটার আব্দুল গফফার সাকলাইন, যিনি প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন। এছাড়া রিপন মণ্ডলও দলে অন্তর্ভুক্ত হয়েছেন, যিনি এর আগে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।
পেস আক্রমণে এসেছে বড় পরিবর্তন। দলে রাখা হয়নি মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে। তাদের অনুপস্থিতিতে পেস বিভাগের দায়িত্ব থাকছে শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিনের ওপর।
আগামী ২৭ এপ্রিল শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে এবং শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকায়। এর আগে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
প্রথম দুই টি-টোয়েন্টির জন্য ঘোষিত স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, মোহাম্মদ সাইফউদ্দিন ও আব্দুল গফফার সাকলাইন।
রিপোর্টার্স২৪/বাবি