| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টেপ টেনিস থেকে জাতীয় দলে সাকলাইন, স্বপ্নপূরণের গল্প

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২২, ২০২৬ ইং | ১০:২৫:৩৮:পূর্বাহ্ন  |  ২৭৯৭ বার পঠিত
টেপ টেনিস থেকে জাতীয় দলে সাকলাইন, স্বপ্নপূরণের গল্প

স্পোর্টস ডেস্ক: রংপুর বিভাগের নীলফামারীর সৈয়দপুরে টেপ টেনিস ক্রিকেট দিয়ে যাত্রা শুরু করা আব্দুল গাফফার সাকলাইন এবার জায়গা করে নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এই তরুণ অলরাউন্ডার।

সৈয়দপুরে বেড়ে ওঠা সাকলাইন টেপ টেনিস ক্রিকেটে পারফরম্যান্স দেখিয়ে পরিচিতি পান। পরবর্তীতে ঢাকায় এসে নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেকে প্রস্তুত করেন। ক্লাব ক্রিকেটে থার্ড ডিভিশন থেকে শুরু করে সেকেন্ড ও ফার্স্ট ডিভিশন পেরিয়ে জায়গা করে নেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। চলতি বছর খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল), যেখানে বল হাতে নজর কাড়েন।

ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলের দরজা খুলেছে তার জন্য। দলে ডাক পাওয়ার পর প্রতিক্রিয়ায় সাকলাইন বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। জাতীয় দলে খেলা প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন, আমিও সেই স্বপ্ন নিয়েই এগিয়েছি।

তিনি জানান, নিজের লক্ষ্য ছিল নিয়মিত পারফরম্যান্স, অনুশীলন ও ফিটনেস ধরে রাখা। আমার কাজ ছিল পরিশ্রম করা, বাকিটা আল্লাহর ইচ্ছা, বলেন তিনি।

নিজের এলাকা থেকে জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে সাকলাইন বলেন, সৈয়দপুর থেকে উঠে এসে দেশের হয়ে খেলার সুযোগ পাওয়া বড় গর্বের। চেষ্টা থাকবে এই সুযোগটা কাজে লাগানোর।

পরিবারের অবদানের কথাও উল্লেখ করেন তিনি। পরিবার সবসময় পাশে ছিল। তারা শুধু বলেছে, অর্জনের চেয়ে তা ধরে রাখা কঠিন—এটা মাথায় রেখেই ভালো করার চেষ্টা করব, বলেন সাকলাইন।

দলে পেসারদের মধ্যে প্রতিযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, স্বাস্থ্যকর প্রতিযোগিতা পারফরম্যান্স বাড়াতে সাহায্য করে। ভালো করতে না পারলে বাদ পড়ার ভয়ও কাজ করে, যা আরও মনোযোগী হতে সাহায্য করে।

জাতীয় দলে সুযোগ পাওয়ার পর সতীর্থদের অভিনন্দন পেয়েছেন জানিয়ে তিনি বলেন, বর্তমানে বিসিএল খেলতে সিলেটে অবস্থান করছেন এবং সেখানেই এই সুখবর পেয়েছেন।

ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যকে গুরুত্ব দিয়ে সাকলাইন বলেন, সুযোগ পেলে দলের জন্য সেরাটা দিতে চাই। নিজের জন্য কিছু চাওয়া নেই, দলের জয়ে অবদান রাখাই মূল লক্ষ্য।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪