| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জ হাসপাতালে অভিযান, নারীসহ ৩ জনের কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২২, ২০২৬ ইং | ১৫:৩২:৩০:অপরাহ্ন  |  ৯৪৮ বার পঠিত
নারায়ণগঞ্জ হাসপাতালে অভিযান, নারীসহ ৩ জনের কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সরকারি খানপুর ৩০০ শয্যা হাসপাতালে জেলা প্রশাসন ও র‍্যাবের যৌথ অভিযানে নারীসহ তিন দালালকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতাল প্রাঙ্গণে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, শহরের খানপুর এলাকার মোজাম্মেল হক বাদল, বন্দর উপজেলার আম্বিয়া বেগম এবং ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকার রাসেল। এছাড়া ফতুল্লার গোবতলী নতুন বাজার এলাকার আব্দুল মান্নানকে এক হাজার টাকা অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম এবং র‍্যাব-১১ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মো. আল মাসুদ খান।

হাসপাতাল এলাকায় দালালচক্রের তৎপরতা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার তারিকুল ইসলাম।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪