| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিটি কলেজ সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৩, ২০২৬ ইং | ০২:০০:০০:পূর্বাহ্ন  |  ৫৭১ বার পঠিত
সিটি কলেজ সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের সিটি কলেজে হামলা ও সংঘর্ষের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং পুলিশের ভূমিকা খতিয়ে দেখার দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে স্মারকলিপি দেন সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ডাকসু ভিপি সাদিক কায়েম। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব দাবি জানান।

সাদিক কায়েম বলেন, সিটি কলেজে বহিরাগতদের নিয়ে এসে ধারালো অস্ত্র, হকিস্টিক ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থী, শিক্ষক এবং ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে সংগঠনের ৩০ জনের বেশি নেতা-কর্মী আহত হন এবং আশরাফুল নামে এক নেতা গুরুতর অবস্থায় রয়েছেন।

হামলার সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ঘটনার ভিডিও ফুটেজ, ছবি ও তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার, স্বচ্ছ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়েছে। আহতদের পক্ষ থেকে মামলার প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।

ডাকসু ভিপি আরও বলেন, জুলাই-পরবর্তী সময়ে মানুষ নতুন রাজনৈতিক সংস্কৃতি আশা করেছিল। কিন্তু ক্যাম্পাসে সহিংসতা ও পেশিশক্তির ব্যবহার সেই প্রত্যাশাকে ক্ষতিগ্রস্ত করছে। প্রশাসন বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলেও তিনি জানান।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪