| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শান্তর পর লিটনের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৩, ২০২৬ ইং | ১৩:৪৯:৩০:অপরাহ্ন  |  ৪৩০ বার পঠিত
শান্তর পর লিটনের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের একেবারে শুরুতেই দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। তবে সেই ধাক্কা সামলে দলকে দৃঢ় অবস্থানে নেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস। চতুর্থ উইকেটে তাদের দুর্দান্ত জুটি ইতোমধ্যেই ম্যাচে ফিরিয়েছে বাংলাদেশকে, দুজনেই তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ ফিফটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৬৬ রান। ক্রিজে এখনো ব্যাট করছেন শান্ত ও লিটন, ধীরে ধীরে ইনিংসকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছেন তারা।

চট্টগ্রামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলেই আউট হয়ে যান ওপেনার সাইফ হাসান। উইলিয়াম ও’রউরকের বলে কট বিহাইন্ড হয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন তিনি।

এরপর ব্যাট হাতে হতাশ করেন আগের ম্যাচের হাফ-সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিম। মাত্র ৫ বলে ১ রান করে ফিরে যান এই তরুণ ব্যাটার। মাত্র ৯ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। কিন্তু সেই জুটিও দীর্ঘস্থায়ী হয়নি। ২৬ বলে ১৮ রান করে আউট হন সৌম্য, ফলে আরও বিপাকে পড়ে দল।

এরপর চতুর্থ উইকেটে জুটি গড়ে দলের হাল ধরেন শান্ত ও লিটন। শুরুতে সতর্ক ব্যাটিং করলেও সময়ের সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক হয়ে ওঠেন তারা। কিউই বোলারদের ওপর চাপ সৃষ্টি করে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে আসেন এই দুই ব্যাটার।

তাদের দৃঢ়তা ও পরিপক্ব ব্যাটিংয়ে শুরুর বিপর্যয় কাটিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ, এখন লক্ষ্য বড় সংগ্রহ গড়া।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪