| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাটারায় পুলিশের অভিযানে অস্ত্রসহ ১৬ সন্দেহভাজন আটক

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৩, ২০২৬ ইং | ১৬:৪৯:৩৯:অপরাহ্ন  |  ৩৭৫ বার পঠিত
ভাটারায় পুলিশের অভিযানে অস্ত্রসহ ১৬ সন্দেহভাজন আটক

স্টাফ রির্পোটার: রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

সিটিটিসি ও ভাটারা থানা সূত্রে জানা যায়, বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ০৭:০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানাধীন বালুরমাঠ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ।

ডিএমপি উপকমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযানে তাদের কাছ থেকে একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

গ্রেফতারকৃতরা হলেন, ১। মোঃ হারুন মিয়া (২৫) ২। মোঃ সাইফুল ইসলাম (৩৬) ৩। মোঃ হানিফ (২৬) ৪। মোঃ হিরা মিয়া (১৯) ৫। মোঃ আশিক মিয়া (২৪) ৬। মোঃ মোবারক (২১) ৭। মোঃ রাজা (১৮) ৮। তোফাজ্জল হোসেন (২০) ৯। মোঃ রিফাত (১৮) ১০। মোঃ মহসীন (১৮) ১১। আনন্দ চন্দ্র সরকার (১৮) ১২। মোঃ রিয়াজুল ইসলাম (৩২) ১৩। মোঃ আতশ (৪২) ১৪। জমির উদ্দিন (৪০) ১৫। মোঃ আশরাফুল আলম (৪৩) ও ১৬। মোঃ সুমন (৩৬)।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪