| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চা বিক্রেতা নারীকে ধর্ষণের ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৩, ২০২৬ ইং | ১২:৩০:৩২:অপরাহ্ন  |  ১২৪৬৮৭১ বার পঠিত
চা বিক্রেতা নারীকে ধর্ষণের ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড

রিপোর্টার্স ডেস্ক: জামালপুরে চা বিক্রেতা এক নারীকে অপহরণ করে সংঘবদ্ধভাবে ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন, মো. কালাম (৫০), বুলবুল আহমেদ (৪৫) ও মো. রুকু (৪০)। তাদের সবার বাড়ি জামালপুর শহরের পাথালিয়া নওভাঙার চর এলাকায়। এর মধ্যে বুলবুল আহমেদ ও মো. রুকু পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, জামালপুর শহরের শাহজামাল মাজারের সামনে একটি ছোট দোকানে চা ও পান বিক্রি করতেন ভুক্তভোগী নারী। ২০২৩ সালের ১৪ মে রাতে তাকে অপহরণ করে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন আসামিরা। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে শহরের ফৌজদারী এলাকায় তাকে ফেলে রেখে পালিয়ে যায় তারা। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, ‘মামলার দীর্ঘ বিচারকাজ শেষে আদালত তিনজনকে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ড দিয়েছেন। একইসঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন, এই টাকাটি ভিকটিম পাবেন।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪