| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় ২০২৫ সালের প্রশ্নে পরীক্ষা হলো ৩০ মিনিট, পরে সংশোধন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৩, ২০২৬ ইং | ১৯:৩৯:৩৬:অপরাহ্ন  |  ৫২৭ বার পঠিত
কাপাসিয়ায় ২০২৫ সালের প্রশ্নে পরীক্ষা হলো ৩০ মিনিট, পরে সংশোধন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় চলমান এসএসসি পরীক্ষায় সিংহশ্রী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় এ ঘটনা ঘটে।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, কেন্দ্রের ৩ ও ৪ নম্বর হলে প্রায় ৮০ জন নিয়মিত শিক্ষার্থীকে প্রথমে ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। প্রায় ৩০ মিনিট পরীক্ষা দেওয়ার পর শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে পেরে দায়িত্বরত শিক্ষকদের অবহিত করে। পরে প্রশ্নপত্র পরিবর্তন করে ২০২৬ সালের প্রশ্ন দেওয়া হয় এবং অতিরিক্ত সময় দিয়ে পুনরায় পরীক্ষা নেওয়া হয়।

ঘটনাটি জানাজানি হলে কেন্দ্রজুড়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম.  রকিবুল হাসান জানায়, বিষয়টি আমাকে অবগত করা হয়েছে তাৎক্ষণিক সমস্যাটির একটা সমাধান ও করা হয়েছে।

এ বিষয়ে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা জানান, কেন্দ্রে কিছু পুরাতন পরীক্ষার্থী থাকায় সামান্য বিভ্রান্তি তৈরি হয়েছিল। তবে দ্রুত সমস্যা সমাধান করা হয়েছে এবং শিক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।

কেন্দ্রসচিব মাসুম কবির বলেন, “তেমন বড় কোনো ঘটনা ঘটেনি। ভুলবশত পুরনো সিলেবাসের কিছু প্রশ্ন চলে গিয়েছিল। পরে তা সংশোধন করে সময় বাড়িয়ে দেওয়া হয়েছে।”

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি দাবি করেছেন, বিষয়টি উচ্চপর্যায়ে যোগাযোগ করে সমাধান করা হয়েছে। এদিকে অভিভাবকদের মধ্যে সন্তানদের ফলাফল নিয়ে অনিশ্চয়তা ও উদ্বেগ দেখা দিয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪