| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধর্ষণের অভিযোগকারীর চুল কেটে দেওয়ার অভিযোগ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৩, ২০২৬ ইং | ২১:৫৪:৫৬:অপরাহ্ন  |  ৬০১ বার পঠিত
ধর্ষণের অভিযোগকারীর চুল কেটে দেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ধর্ষণের বিচার চাওয়ায় এক গৃহকর্মী নারীর চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে বাড়ির মালিক ও তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বন্দর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগকারী নারী কুমিল্লার বাসিন্দা। বর্তমানে তিনি স্বামীর সঙ্গে বন্দরের মদনপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন এবং কাজ করতেন স্থানীয় একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে।

ভুক্তভোগীর অভিযোগ, গত শুক্রবার সকাল ১১টার দিকে বাড়ির মালিক তাকে ফোন করে দ্রুত বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে তিনি দেখেন, বাসায় মালিক একাই আছেন। এক পর্যায়ে কাজ করার সময় বাবুল মিয়া তাকে কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে বিষয়টি মালিকের স্ত্রীকে জানিয়ে বিচার দাবি করলে উল্টো ওই নারীকে মারধর করা হয়। একপর্যায়ে অভিযুক্ত স্বামী-স্ত্রী মিলে মাথার চুলও কেটে দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। ঘটনার পর ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তাফা আশরাফ উদ্দিন জানান, অভিযোগ পাওয়ার পর ধামগড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪