| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একসঙ্গে বিষপান, প্রেমিকার মৃত্যুর পর এবার প্রেমিকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৪, ২০২৬ ইং | ১৯:৩০:০৭:অপরাহ্ন  |  ৩৮৬ বার পঠিত
একসঙ্গে বিষপান, প্রেমিকার মৃত্যুর পর এবার প্রেমিকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার একসঙ্গে বিষপানে প্রেমিকা মীম আক্তারের মৃত্যুর ৬ দিন পর মারা গেলেন প্রেমিক মোরছালিন হাসান পরশও। 

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম।

এর আগে গত ১৯ এপ্রিল সকালে গাইবান্ধার সাদুল্লাপুর গ্রামে মীম ও পরশ একসঙ্গে বিষপান করেন। পরে তাদের উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা। এতে কিৎসাধীন অবস্থায় ওইদিন বিকেলেই প্রেমীকা মীমের মৃত্যু হয় এবং প্রেমীক পরশের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসাধীন অস্থায় আজ মৃত্য বরণ করেন।

প্রতক্ষদর্শীরা জানায়, মোরছালিন হাসান পরশ ও মীম আক্তারের মধ্যে দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হলে তারা দুজনই নিজেদের পরিবারে বিয়ের প্রস্তাব দেয়। এতে উভয়ের পরিবার রাজি না হওয়ায় সম্প্রতি মীমকে অন্যত্র বিয়ে দেয় তার পরিবার। এরমধ্যে মীম স্বামীর সাথে অভিমানের সৃষ্টি হলে    বাবার বাড়ি চলে আসে। পরে সেই অভিমান থেকেই পরশ ও মীম ১৯ এপ্রিল সকালে একসঙ্গে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। নিহত পরশ (২৫) উপজেলার জয়েনপুর গ্রামের হামিদ মিয়ার ছেলে ও মীম (১৯) একই গ্রামের শফিউল ইসলামের মেয়ে। তারা একে অপরের প্রতিবেশী ।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আজ সকালে পরশের মৃত্যু হয়েছে। আমরা রিপোর্ট দিয়ে দিয়েছি। সেখানেই (রমেকে) মরদেহের ময়নাতদন্ত হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪