| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় নারীসহ গ্রেপ্তার চার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৪, ২০২৬ ইং | ২২:০৩:২১:অপরাহ্ন  |  ৪১৮ বার পঠিত
তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় নারীসহ গ্রেপ্তার চার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ এপ্রিল) ভুক্তভোগী তরুণী ইপিজেড থানায় হাজির হয়ে অভিযোগ করেন। অভিযোগ পেয়েই পুলিশের একটি দল ব্যারিস্টার কলেজ এলাকার বিভিন্ন ভাড়া বাসা থেকে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- উচাই মারমা ও নুংথুই প্রু মারমার ছেলে আপ্রমং মারমা, উহল্লা প্রু মারমা ও সুইথুই মারমার ছেলে থুয়াইচিং মারমা এবং উহল্লা প্রু মারমা ও মৃত মাসুইনু মারমার ছেলে ওথাইইনু মারমা।

ভুক্তভোগী ওই তরুণী সিইপিজেডের এক গার্মেন্টসে চাকরি করেন এবং ইপিজেড এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। ইপিজেড থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন, গত ১০ এপ্রিল ওই চাকমা তরুণীর বন্ধু চিকিৎসার জন্য ফেনী থেকে চট্টগ্রামে এসে তার বাসায় ওঠেন। এ বিষয়ে একই বাসায় বসবাসকারী ওকরাইজা মারমা এলাকার পরিচিত ওথাইইনু মারমাকে জানালে তিনি আপ্রুমং মারমা ও থুয়াইচিং মারমাকে ডাকেন। এক পর্যায়ে থুয়াইচিং মারমা ওকরাইজা মারমার সহায়তায় গত ১৯ এপ্রিল রাত পৌনে ১২টার দিকে ভুক্তভোগী তরুণীকে ব্যারিস্টার কলেজ রোডের একটি বাড়িতে আপ্রমং মারমার ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে আপ্রমং মারমা, থুয়াইচিং মারমা এবং ওথাইইনু মারমা ওই তরুণীকে বিভিন্ন আপত্তিকর কথা বলে। এক পর্যায়ে অভিযুক্তরা ওই তরুণীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে এবং বাসা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

তিনি আরও বলেন,  শুক্রবার ভুক্তভোগী তরুণী ইপিজেড থানায় হাজির হয়ে অভিযোগ করেন। এরপর সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাজহারুল ইসলাম এবং ওসি মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে এসআই মো. ইয়াছিন, এসআই মোহাম্মদ শাহীন মিয়া এবং এএসআই আব্দুর রহমান পাটোয়ারী পুলিশ ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। পুলিশের এই দল ব্যারিস্টার কলেজ এলাকার বিভিন্ন ভাড়া বাসা থেকে ঘটনায় জড়িত আপ্রমং মারমা, থুয়াইচিং মারমা, ওথাইইনু মারমা ও ওকরাইজা মারমাকে গ্রেপ্তার করে। আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে এবং তাদের আদালতের কাছে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪